1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কারিনার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১৭২ Time View
karina aliya‘উড়তা পঞ্জাব’ ছবিতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে একই স্ক্রিনে দেখা যাবে আলিয়া ভাটকে। কারিনার সঙ্গে একই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন আলিয়া।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে আলিয়া জানান, কারিনা ‘রিয়েল লাইফে’ তার ‘আইডল’। তাই কারিনার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি।
আলিয়া আরও জানিয়েছেন এই ছবিটি তার কাছে একটি ‘বিগ ডিল’।
মহেশ ভাট কন্যা আলিয়া জানান, ছবির সেটে একদিনেই কারিনার থেকে অনেক কিছু শিখেছেন তিনি। শুধু অভিনয় দক্ষতাই নয়, মানুষ হিসেবেও করিনার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া।
আলিয়ার ভাষায়, তারকা সুলভ আচরণ খুব একটা নেই কারিনার।
প্রসঙ্গত, ২২ বছর বয়সী এই অভিনেত্রী করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপোলি দুনিয়ায় পা রাখেন।
তার এই আসন্ন থ্রিলার ছবি ‘উড়তা পঞ্জাব’-এর পরিচালক অভিষেক চৌবে। মূলত রাজ্যে ড্রাগের নেশা ও এর সমস্যা নিয়েই এই ছবির চিত্রনাট্য নির্মিত। এই ছবিতে আলিয়া ও করিনা ছাড়াও অভিনয় করেছেন শাহিদ কাপুর। সূত্র: এপিবি আনন্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ