1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মৌ-নোবেলের ফাইনালি লাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১৩৫ Time View

nobel mouনোবেল ও সাদিয়া ইসলাম মৌ হলেন দর্শকের স্বপ্নের জুটি। চার বছর পর আবার একফ্রেমে হাজির হতে যাচ্ছেন তারা। আসন্ন রোজার ঈদের একটি নাটকে অভিনয় করেছেন দুজনে। নাম ফাইনালি লাভ। লিখেছেন ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।

এখানে নোবেলকে ঈষান ও মৌকে দেখা যাবে নন্দিনী চরিত্রে। গল্পে ঈষান একজন সংগীত পরিচালক। আর নন্দিনী পেশায় ফ্যাশন ডিজাইনার। দীর্ঘ আট বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের মধ্যে। কিন্তু দু’জনই ক্যারিয়ার গড়া নিয়ে এতো ব্যস্ত ছিলো যে এই সম্পর্কটাকে উপেক্ষা করেছে।

বন্ধুরা বারবার জোর করলেও বিয়ে করার কথা তারা একেবারেই ভাবার সময় পায়নি। কিন্তু দু’জনের মধ্যে তিক্ততা এমন এক পর্যায়ে চলে যায় যে, শেষ পর্যন্ত তারা এই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এরপর শুরু হয় নতুন ঘটনা।

উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন জায়গায় এরই মধ্যে নাটকটির চিত্রায়ন হয়েছে। এটি প্রচার হবে আরটিভিতে।

নাটকটি নিয়ে নির্মাতা কৌশিক বলেন, তিন বছর আগে এ নাটকের পরিকল্পনা করেছিলাম। কিন্তু নানা কারণে করা হয়নি। অবশেষে নোবেল ও মৌকে এক ফ্রেমে তুলে ধরার সুযোগ পেরে আমি আনন্দিত। কাজটি করায় তাদেরকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ