1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জিটিভিতে বাংলাদেশ-ভারত সিরিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১২১ Time View

gtvআগামী ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ভারত’ হোম সিরিজ। সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি।

বাংলাদেশ-ভারত হোম সিরিজের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দর্শকদের জন্যে সবগুলো খেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে জিটিভি।

এদিকে চ্যানেলটি বাংলাদেশ-ভারত হোম সিরিজের গুরুত্বপূর্ণ অংশের হাইলাইটসের পাশাপাশি ক্রিকেট বিষয়ক বিশেষ টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ প্রচার করবে। মারিয়ার উপস্থাপনায় স্টেডিয়াম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াররা। এছাড়াও শ্রাবণ্য’র উপস্থাপনায় ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং সামিয়া’র উপস্থাপনায় ‘ক্রিকেট’ হাইলাইটস নামে আরও দুটি অনুষ্ঠান প্রচার করবে জিটিভি।

আগামী ১০ জুন বুধবার প্রথম এবং একমাত্র টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। ১৮ জুন প্রথম ওয়ানডে, ২১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব লাভ করেছে জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত হোম সিরিজের সবগুলো খেলা প্রচার করবে চ্যানেলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ