1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মোদির সঙ্গে বৈঠক করতে সোনারগাঁওয়ের পথে খালেদা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১১৬ Time View

khaleda nilfamariসফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন।

রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। বিকেল ৪টায় মোদি-খালেদার বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মোদি সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সোয়া তিনটার দিকে রওশন সোনারগাঁওয়ে প্রবেশ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মঈন খান, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।

সূত্র জানায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ