1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ব্যর্থ উদ্ধার অভিযানে নাইজেরিয়ায় নিহত দুই পশ্চিমা জিম্মি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১২৩ Time View

এক ব্যর্থ উদ্ধার প্রচেষ্টায় নাইজেরিয়ায় সশস্ত্র ব্যক্তিদের হাতে জিম্মি দুই পশ্চিমা নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নাইজেরীয় কর্তৃপক্ষ জানায় ,জিম্মিদের উদ্ধারে পরিচালিত নাইজেরীয়-ব্রিটিশ সামরিক অভিযানের সময় জিম্মিকারীরা তাদের হত্যা করে।

নাইজেরিয়ান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এক বিবৃতিতে বৃহস্পতিবারের এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। তবে অভিযানে অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানান তিনি। তিনি দাবি করেন অপহরণকারীরা নাইজেরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বোকো হারামের সদস্য বলে দাবি করেন তিনি।

এদিকে নিহত দুই ব্যক্তি ব্রিটিশ নাগরিক ক্রিস ম্যাকম্যানুস এবং ইতালিয়ান নাগরিক ফ্রাংকো ল্যামোলিনারা বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এই দুই ব্যক্তিকে গত মে’ ২০১১ তে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিরনিন কেব্বি শহর থেকে অপহরণ করা হয়। তারা সেখানে একটি বাঁধ নির্মান প্রকল্পে কাজ করতেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন  স্বীকার করেছেন জিম্মিদের উদ্ধারে পরিচালিত ব্রিটিশ ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানের সময় এই দুই জিম্মি নিহত হন। তবে তিনি দাবি করেন বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পরই তিনি অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন।

অকুস্থলে পৌঁছার আগেই এই দুই জিম্মিকে অপহরণকারীরা হত্যা করে। তবে এই দুই জিম্মি ঠিক কখন মারা গেছেন তা নিশ্চিত করে কিছু বলেননি ক্যামেরন। তবে ক্যামেরন অপহরণকারীদের প্রকৃত পরিচয় পরিষ্কার করে উল্লেখ করেননি।

এদিকে নাইজেরিয়ার প্রতিবেশী রাষ্ট্র মৌরিতানিয়ার একটি সূত্র দাবি করেছে, অপহরণকারীরা আল কায়েদা অনুপ্রাণিত একটি নাইজেরিয়ান সশস্ত্র গ্রুপ।

ইতালীয় কর্তৃপক্ষও তাদের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে । নিহত ইতালিয়ান জিম্মি নাইজেরিয়ায় ইতালিয়ান নির্মাণ প্রতিষ্ঠান স্তাবিলিনি ভিসিনোনিতে কর্মরত ছিলেন বলে জানায় তারা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর দেশটির সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানকার অনেক এলাকাই বর্তমানে ইসলামপন্থী সশস্ত্র গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ