1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১৫০ Time View

মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয় কোটায় নিয়োগের ৩২তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।

এদিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ঢাকার ১০টি, রাজশাহীর ৩টি, খুলনায় ২ টি, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে একটি করে কেন্দ্রে  পরীক্ষা নেওয়া হয়।

সরকারি কর্মকমিশন (পিএসসি) জানায়, পরীক্ষা ১ হাজার ৪৮৯টি পদের জন্য অংশ নিচ্ছে ২৪ হাজার ৯৬৪  প্রার্থী। এই পরীক্ষার জন্য ২৬ হাজার ৪৩৭ জন আবেদন করেছিল। কিন্তু কাগজপত্রে ভুলসহ নানা অসঙ্গতির কারণে ১ হাজার ৪৭৩টি আবেদনপত্র বাতিল করা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেসার উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, আবেদনের যোগ্যতা না থাকা, ক্যাডার অপশন ভুল পূরণ, ক্যাডার অপশন পূরণ না করা, বিষয় কোড পূরণ না করা, শিক্ষাগত যোগ্যতা না থাকা, বিজ্ঞাপন বহির্ভূত বিষয়ে আবেদন, মুক্তিযোদ্ধা সনদ জমা না দেওয়া, বয়স সংক্রান্ত কারণ, এসএসসি অথবা সমমানের সনদ না থাকাসহ বিভিন্ন কারণে এসব আবেদনপত্র বাতিল করা হয়েছে।

গত বছরের ১২ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৮তম এবং ২৯তম বিসিএস পরীক্ষার কেবল কারিগরি/পেশাগত ক্যাডারের মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয় কোটায় পদশূন্য থাকা পদগুলোতেই এই বিশেষ বিসিএস-এর মাধ্যমে পূরণ করা হবে।

এবার মুক্তিযোদ্ধা কোটায় ১ হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর আগে ২০০০ সালে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ২৩তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশেষ বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তানরা সব ক্যাডারে ৩২ বছর এবং উপজাতি প্রার্থীরা শুধু শিক্ষা ক্যাডারে ৩২ বছরে আবেদন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ