1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

স্বাধীনতা দিবসে প্রণব মুখার্জির অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
  • ২৪৮ Time View

69208_Abdul_Hamidস্বাধীনতা দিবসে বাংলাদেশের সব নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি নয়া দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আস্থা প্রকাশ করেন। বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে লেখা ওই বার্তায় তিনি বলেছেন, আপনাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত সরকার, ভারতের জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে ও বাংলাদেশের নাগরিকদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ২০১৪ সালে আপনি ভারত সফরে এসেছিলেন। সে সময় আমাদের সাক্ষাতের কথা ভেবে পুলকিত হই। আমি আস্থাশীল যে, আমাদের দুটি দেশের মধ্যকার সম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পাবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বিস্তৃত হবে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ