1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে সিনেমা বানাবেন সুমি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৮০ Time View

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে সিনেমা নির্মাণ করবেন জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যনির্মাতা মাহবুবা ইসলাম সুমি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি নির্মাণের প্রাথমিক পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন ইতিমধ্যে। ছবি নির্মাণের জন্য রবিঠাকুরের বহুল পঠিত উপন্যাস ‘গোরা’কে আপাতত বেছে নিয়েছেন সুমি। উপন্যাসের চরিত্রানুযায়ী প্রয়োজনীয় শিল্পী কুশলীর সন্ধানে সময় ব্যয় করছেন তিনি। মাহবুবা ইসলাম সুমি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গোরা’ উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দেয়ার জন্য অভিনয় জানা এবং অভিনয়ের প্রতি আন্তরিক শিল্পী প্রয়োজন। আমি তারই সন্ধানে রয়েছি। পেয়ে গেলেই কাজটা শুরু করবো। সুমি বলেন, এটা হবে আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ। স্বাভাবিকভাবেই আমি আমার সব যোগ্যতা দিয়েই একটি ভাল ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে একমাত্র ইমপ্রেস টেলিফিল্ম    লিমিটেড ৫টি চলচ্চিত্র নির্মাণ করেছে। উল্লেখ্য, ‘শাস্তি’, ‘সুভা’, ‘কাবুলিওয়ালা’, ‘চারুলতা’ এবং ‘অবুঝ বউ’র পর এবার হবে ‘গোরা’। বিশ্বকবির সৃষ্টিকর্ম নিয়ে আরও একটি ছবি নির্মাণের মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্ম অনন্য রেকর্ড সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ