1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নীতিগত অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৭০ Time View

রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে দু’টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আগের মতোই থাকবে ৷ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। ওই দুই অঞ্চলের মেডিকেল কলেজগুলো ওই দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন হয়েছে ৷ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি ৷ গত বছরের মার্চে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এই দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন ৷ তখন ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হলেও সমালোচনার মুখে ওই উদ্যোগ আর এগোয়নি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ