1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ১৮৯ Time View

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এছাড়া কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

চিকিৎসার জন্য গত ৬ মার্চ আটদিনের সফরে লন্ডন যান আবদুল হামিদ। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি রাষ্ট্রপতির দ্বিতীয় লন্ডন সফর। এর আগে গত বছরের অাগস্টে লন্ডন গিয়েছিলেন তিনি।

৭২ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকারের দায়িত্বে থাকার সময় চিকিৎসার জন্য তিনি নিয়মিত সিঙ্গাপুরে যেতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ