1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

হয়রানির অভিযোগ: ঢাকায় সব ফ্লাইট স্থগিত করল পিআইএ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

piaপাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ আজ শুক্রবার থেকে মার্চের ১০ তারিখ পর্যন্ত ঢাকায় সব বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা করেছে।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ’এর যাত্রী এবং ক্রুদেরকে হয়রানি করার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেছে বিমান। পিআইএ মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস নিউজ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

এ মুখপাত্র বলেন, পিআইএ আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত ঢাকার সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে। যাত্রী ও ক্রুদের হয়রানির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করে এ মুখপাত্র আরো বলেন, হয়রানি বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে।

এদিকে, গতকাল পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসিম আসলাম বলেন, পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করার বিষয়টি স্পষ্ট করার জন্য তাদের পক্ষ থেকে ইসলামাবাদের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পিআইএ সূত্র থেকে বলা হয়েছে, গত দু’মাস ধরে বাংলাদেশী নিরাপত্তা কর্মকর্তারা পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করছে। বুধবার নিরাপত্তা তল্লাসির কারণে পিআইএ’র ফ্লাইট পিকে-২৬৬ ঢাকা থেকে ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করেছিল এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া, জাল মুদ্রা পাচারের অভিযোগে ঢাকায় পিআইএ’র কর্মকর্তাদের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ