1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

পঙ্গু হাসপাতাল তারা চোখে দেখে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩৬ Time View

gazi26পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের চোখ শুধুমাত্র বার্ন ইউনিটে, অথচ পঙ্গু হাসপাতাল তারা দেখে না। সরকারী বাহিনীর গুলিতে কত মানুষ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছে, কতো মায়ের বুক খালি হয়েছে সেটাও একটু দেখান। নাহলে আমরা কি করে বুঝবো গণমাধ্যম নিরপেক্ষ।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ সব কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ, দ্রুত সংলাপ এবং নিরপপেক্ষ নির্ববাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

‘খালেদা জিয়াকে কেন গ্রেফতার করবেন সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দয়া করে মাথা ঠাণ্ডা করুন। কোন অপরাধে খালেদাকে গ্রেফতার করবেন? তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছেন, দেশের মানুষের স্বাধীনভাবে বাঁচার জন্য কাজ করছেন।

বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তাহলে একুশে টেলিভিশনের সালাম, এনটিভির মোসাদ্দেক হোসেন ফালু, আমার দেশের মাহমুদুর রহমান গ্রেফতার কেন? চ্যানেল ওয়ান, দিগন্ত ও ইসলামী টেলিভিশন বন্ধ কেন? সাগর-রুনীর হত্যাকারীদের এখনও গেফতার করা হচ্ছে না কেন?’

এখন সরকারী দল ছাড়া সকল রাজনৈতিক দলের অফিসে তালা দেওয়া মন্তব্য করে তিনি আরও বলেন, অন্য দলের কারও অফিস করার সুযোগ নাই। তারা বাসায়ও থাকতে পারছে না এমনকি আত্মীয়-স্বজনদের বাসায়ও থাকতে পারছে না। সরকার গণতন্ত্র ধ্বংস করার পর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানও ধ্বংস করার চেষ্টা করছে।

এভাবে চলতে থাকলে দেশ কোথায় যাবে এমন আশঙ্কা প্রকাশ করেন রুহুল আমিন গাজী।

তিনি এ সময় সবাই মিলে অর্থবহ সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহসচিব রফিকুল ইসলাম রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল ইসলাম, ড্যাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ