1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল হতে চান মান্না

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১০ Time View

obaidull28সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল হতে চান মাহমুদুর রহমান মান্না। তিনি জানেন না বাংলাদেশ ভারত নয়, আর ঢাকাও দিল্লী নয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যাদের ৫শ লোক আনারও ক্ষমতা নেই, তাদের দিবাস্বপ্ন দেখে আমার করুনা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বোমাবাজি ও জনবিচ্ছিন্ন আন্দোলন করে, মানুষ পুড়িয়ে আপনার কী লাভ হচ্ছে? দেশের ক্ষতি হচ্ছে, উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষ জিম্মি হচ্ছে। তিনি খালেদা জিয়াকে এমন আত্মঘাতী পথ থেকে সরে আসার আহ্বান জানান।

পদ্মাসেতুর ব্যাপারে মন্ত্রী বলেন, পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, এটা এখন বাস্তবতা।

তিনি রাজধানীতে মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু হয়েছে জানিয়ে বলেন, এক বছরের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের কাজ শেষ হয়ে যাবে।

জবির কেন্দ্রীর মিলনায়তনে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফএম শরীফুল ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম বাবু, প্রধামন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে বিশুদ্ধ সন্ত্রাস চালাচ্ছে। তারা আল-কায়েদা, আইএসের মতো জঙ্গি তৎপরতায় লিপ্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ