1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে বাস-ট্রাকে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

bus joy২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ-হরতাল চলাকালে জয়পুরহাটের মাটিরঘর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন ও কলা বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার আবু রায়হানসহ তিন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ জানায়, জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস ও ট্রাক মাটিরঘর এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত গাড়ি দু’টির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও র্যা বের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ