1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মান্না সেনাবাহিনীকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছিল:হাছান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

hasannআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপে প্রমাণ হয়,সংলাপের কথা বলে তিনি গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।”

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদা জিয়া আপনি আর কত লাশ চান’ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাছান বলেন, “নাগরিক ঐক্যের ব্যানারে যারা সংলাপের কথা বলছেন এরা দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তারা লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসতে চায়। দেশকে নিয়ে ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে ক্ষমতায় আনায় তাদের মূল উদ্দেশ্য। যার প্রমাণ ফোনালাপে স্পষ্ট হয়েছে।”

তিনি বলেন, “শুধু মান্না সাহেবের ফোনলাপ নয় অনেক সাহেবেরই ফোনলাপ প্রকাশ পেলে জানা যাবে তারা সবাই সংলাপের নামে  রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এই রাষ্ট্রদ্রোহীদের আইনের আওতায় এনে যথাযত ব্যবস্থা নিতে জনগনের প্রত্যাশা বলেও জানান হাছান।

এ সময় খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম বলেন, “১৯৭৫ সালে জিয়ারউর রহমানের সেনাবাহিনী এবং  ২০১৫ সালের সেনা বাহিনীর চরিত্র এক নয়, বর্তমান সেনাবাহিনী সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য হয়ে ক্ষমতায় আসতে চায় না। দেশের বর্তমান সেনাবাহিনী কোন রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে না।”

তিনি বলেন, “যারা সন্ত্রাসী কার্মকাণ্ড পরিচালনা করছে তাদেকে আইনের কাটগোড়ায় দাড় করানো হবে।”

সমাবেশে সংগঠনের সাধারন সম্পাদক  অরুন সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগ উপ কমিটির সহসম্পাদক এম এ করিম, বলরাম পৌদ্দার প্রমুখ।

নতুন বার্তা/এমআরএ/এমবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ