1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

যশোরে আ.লীগের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৬৮ Time View

marder gunযশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে (৫৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা ফ্যাক্টরির সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, ইছালি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার জন্য সকাল ১০টায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন মোশাররফ হোসেন। যশোর-মাগুরা সড়কের পাশে পাঁচবাড়িয়া মাঠে মোশাররফ হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টা ২৫ মিনিটে হাসপাতালের ডা. আব্দুল্লাহ আল মামুন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরে একাধিক গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ