1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সংকট সমাধানে বিদেশিদের দরকার নেই : মান্না

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

mannaaসংকট সমাধানে বিদেশিদের দরকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন। নাগরিক ঐক্য এ সভার আয়োজন করে।

মাহমুদুর রহমানা মান্না বলেন, দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো দুই নেত্রীর জেদ ও রাগ। এ সংকট সমাধানে সংলাপের জন্য তাদেরকে আন্তরিক হতে হবে। সংকটের যতোই বড় হোক না কেন সমাধানের পথ আছে। এর জন্য বিদেশিদের দরকার নেই। নিজ দেশের সংকটের সমাধান নিজেদেরকেই করতে হবে।

বিদেশিদের প্রসঙ্গ টেনে মান্না বলেন, দেশের সার্বিক পরিস্থিতি যাচাই করেই তারা সংলাপের কথা বলেছেন। তারা জোর জবরদস্তি করে সংলাপে বসাতে চাইছেন না। তাদের এ যৌক্তিক আহবান মেনে নিলেই সংকট সমাধানের পথ আসবে।

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মান্না বলেন, জোর-জোবরদস্তিমূলক আচরণের নির্বাচন হয়েছে। যা জনগণের ম্যান্ডেটকে তোয়াক্কা করা হয়নি। সরকার এবং বিরোধী দলগুলোর যে আচরণ, তা জনগণের জন্য নয় ক্ষমতার জন্য। তাদের এমন আচরণের ফলে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে দিল্লির পরিস্থিতি হতে পারে।

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবেন কি-না এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনটি আনচ্যালেঞ্জড পার হতে দেওয়া হবে না। তবে জাতীয় নির্বাচনের ইস্যু যদি বড় হয়, তাহলে সেটা নিয়েই আন্দোলন করবো।

তিনি বলেন, এ নির্বাচন নিয়ে আমার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। কেননা আমি এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা দেই নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ