1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চাকরি আর সংসার নিয়েই ব্যস্ত ঈশিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৬৯ Time View

cocktel5দীর্ঘদিন টেলিভিশন পর্দায় অনুপস্থিত ছোটপর্দার জনপ্রিয় মুখ রুমানা রশীদ ঈশিতা। অভিনয় কিংবা নাচ- কোথাও নেই প্রতিভাবান এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। চাকরি আর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আপাতত অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা নেই বলেই জানালেন ঈশিতা।

গত দুই বছর ধরে অভিনয় এবং নৃত্যাঙ্গন থেকে হারিয়ে গেছেন ঈশিতা। মাঝখানে তিনি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। এছাড়া চোখে পড়ার মত কোন কাজ নেই তার।

কিন্তু তিনি কাজ করছেন দৃষ্টির আড়ালে। একটি স্যাটেলাইট চ্যানেলে কমর্রত ঈশিতা কাজ করছেন ক্যামেরা কিংবা কোন ইভেন্টের পিছনে। সমপ্রতি ‘ফিরে এসো প্রেম’ নামের একটি নাটক পরিচালনা করেছেন তিনি।

ইমপ্রেম টেলিফিল্ম প্রযোজিত ভালোবাসা দিবসের বিশেষ এ নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আবুল কালাম আজাদ, লাঙ তারকা নাদিয়া, ভিট তারকা তন্বী ও নাফিজা। ঈশিতা পরিচালিত প্রথম নাটক ‘নিঝুম অরণ্যে’।

চাকরী এবং সংসার নিয়েই ব্যস্ত ঈশিতা বলেন, নাচ এবং গান চর্চার ব্যাপার। হুট করে শুরু করে টেলিভিশনের পর্দায় চলে এলেই হয় না। নিয়মিত সাধনা করা সম্ভব হচ্ছে না বলেই নাচ গান থেকে দূরে আছি আমি। আর অভিনয়- গত দুই বছর করিনি। করার ইচ্ছা কিংবা পরিকল্পনাও নেই।

কিন্তু ভক্তরা তো আপনাকে দেখতে চায় টেলিভিশনের পর্দায়- এ কথা শুনে মুচকি হেসে ঈশিতা বলেন, ‘তেমন হলে তো ফিরতেই হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ