1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চলচ্চিত্রে রিক্তার অভিষেক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৭৫ Time View

47554_Riktaএর আগে গ্রামীণফোন, আরএফএল, বাংলা লায়নসহ ৩৪টি বিজ্ঞাপনে কাজ করেছেন ফারজানা রিক্তা। অভিনয় করা হয়ে গেছে ৯টি সিরিয়াল ও ১২ খণ্ড নাটকে। তবে চলচ্চিত্রে এবারই প্রথম তিনি।

বাপ্পারাজের কার্তুজ ছবির মধ্য দিয়ে ৬ মার্চ পর্দায় অভিষেক ঘটছে ঢালিউডের নতুন এই নায়িকার।

রাজলক্ষ্মী টেলিফিল্মসের প্রযোজনায় ছবিটিতে সম্রাটের বিপরীতে অভিনয় করেছেন তিনি। রিক্তা বলেন, প্রথমেই এত বড় সুযোগ পাব ভাবিনি। রাজলক্ষ্মী আমাদের দেশের অন্যতম বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তার ওপর বাপ্পারাজের মতো অভিনেতা ছবিটির পরিচালক।

আমার সহশিল্পী সম্রাটও ব্যস্ত তারকা। তাঁদের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। মন-প্রাণ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের বিচারের ওপর ছেড়ে দিতে চাই।

তারা যদি আমাকে গ্রহণ করে, তাহলে খুব শিগগির আরো ছবিতে কাজ শুরু করব। কার্তুজ ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ছবিটি সারা দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ