1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রিভিউ আবেদন করবেন কামারুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৭৪ Time View

image_118472_0একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রিভিউ আবেদন করবেন। শনিবার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী এডভোকেট শিশির মোহাম্মদ মনির এ কথা জানান।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইনজীবী শিশির মো?হম্মদ মনির ও মোহাম্মদ তাজুল ইসলামসহ ৫ আইনজীবী সাক্ষাৎ করতে যান। প্রায় ঘণ্টাখানেক পর বেলা সাড়ে ১১টার দিকে বের হয়ে আসেন তারা।

এডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, আমরা আপিল বিভাগের রায়ের বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, আপিল রায়ের বিষয়ে তিনি রিভিউ আবেদন করবেন।

আইনজীবীদের মধ্যে ছিলেন এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম এবং মতিউর রহমান আকন্দ।

এর আগে গত বুধবার মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওইদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়।

পরদিন বৃহস্পতিবার তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, পুনর্বিবেচনার আবেদন করার জন্য আসামির হাতে ১৫ দিন সময় আছে। বৃহস্পতিবার থেকে এই দিন গণনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ