1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া-বৃষ্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

jhorরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় বইয়ে গেছে। বুধবার রাতে উত্তর-পশ্চিম দিক থেকে শুরু হওয়া এ ঝড়ো হাওয়া বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় বয়ে যাওয়া বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫০ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটারের মতো। কালবৈশাখীর কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বুধবার বিকালে ২ নম্বর সর্তকতা সংকেত জারি করা হয়েছিল।

ঢাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে দমকা বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরই এর সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকানি চলে ভোর পর্যন্ত।

এ ছাড়া রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

দক্ষিণাঞ্চলের যশোর, কুষ্টিয়া ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ