1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

narayonganj mapনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সূতার কারখানায় বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১২জন দগ্ধ হয়েছেন।

বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রূপগঞ্জে নোয়াব আলী স্পিলিং লিমিটেড কোম্পানিতে বয়লার বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ১২জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রোকনুজ্জামান (৪০), ওয়াদুদ (২৫), হাসিব (১৮), নাসিমা (১৬), হাওয়া বেগম (২০), আসমা বেগম (৩০), আফরোজা বেগম (৩৫), ইসমাইল (৫৫), কহিনূর বেগম (৩৫),রিমু (১৪), নয়ন তারা (১৪)।

এর মধ্যে আসমা বেগমের ৩৫ শতাংশ, আফরোজা বেগমের ৬০ শতাংশ, কহিনূর বেগমের ৭০ শতাংশ, নয়ন তারার ২৪ শতাংশ শরীর পুড়ে গেছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে অধিকাংশের শ্বাসনালী পুড়ে গেচ্ছে। তাই তাদের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ