1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

‘রিভিউ না করলে কামারুজ্জামানের দণ্ড কার্যকরে অপেক্ষা নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

atorni7অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের জন্য কার্যক্রম চালাবে রাষ্ট্র। তবে এর মধ্যে কেউ যদি রিভিউ করেন, তখন রায় কার্যকরের কার্যক্রম স্থগিত হয়ে যাবে।

বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের জন্য ১৫ দিনের সময় থাকলেও রাষ্ট্রপক্ষ এ সময়ের জন্য অপেক্ষা করবে না।”

তিনি বলেন, “এখন পূর্ণাঙ্গ রায়টি আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পাঠানো হবে। এরপর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করবেন। তারপর এ পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে যাবে। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ বিষয়টি কামারুজ্জামানকে অবহিত করবে। এরপর দণ্ডপ্রাপ্ত আসামি ইচ্ছা করলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা না চাইলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকবে না।”

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ