1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে হরতাল প্রত্যাহারে বাধ্য করা হবে: নৌমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৪ Time View

shajahan16আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করতে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। শাজাহান খান বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছেন। মানুষ স্বাভাবিক কাজ করতে পারছে না। শ্রমিকদের আয় কমে গেছে। এরকম চলতে থাকলে সরকার যদি তাকে গ্রেফতার না করে তবে জনগণই তাকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠাবে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের আগে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। গুলশানের সেন্ট্রাল পার্কে বেলা ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশ শেষে শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে রওয়ানা হন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা। এসময় পার্কের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক শ্রমিকের পা উড়ে গেছে। আহত হয়েছে অন্তত পাঁচ জন।

এসময় সমাবেশ থেকে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি পালনের ঘোষণা দেন নৌমন্ত্রী।

নৌ-পরিবহনমন্ত্রী জানান, হরতাল-অবারোধ প্রত্যাহার ও নাশকতা বন্ধের দাবিতে ১৮ই ফেব্রুয়ারি রাজধানীতে ট্রাক মিছিল করবে শ্রমিকরা। ১৯শে ফেব্রুয়ারি মতিঝিল থেকে জাতীয় পতাকা হাতে শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করে অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

এদিকে সোমবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১২টার কিছুক্ষণ পর তারা খালেদার কার্যালয় অভিমুখে রওয়ানা হন। বর্তমানে সম্মিলিত মুক্তিযোদ্ধা লীগের কর্মীরা খালেদার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে সেøাগান দিচ্ছেন।

এর আগে সকাল ১০টার দিকে মহিলালীগের অর্ধশতাধিক নেতাকর্মী একই স্থানে বিক্ষোভ মিছিল করে। ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়ার কার্যালয়ের আশাপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশানের ৮৬ নম্বর রোডের দু’পাশে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যারিকেড দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ