1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্রয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল নবম পে-স্কেল: মূল বেতন বাড়াতেই লাগবে ৩৭৩৭২ কোটি টাকা হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

ভূমধ্যসাগরে লিবীয় উপকূল থেকে ইউরোপগামী ২১০০ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

libiya16ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে লিবীয় উপকূল থেকে ২ হাজার একশ’র বেশি মানুষকে আটক করেছে ইতালি। দেশটির কোস্টগার্ড রবিবার এ তথ্য জানায়।

ইতালির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিদেশগামী ওই যাত্রীরা ১২টি নৌকায় চড়ে যাচ্ছিলেন। পরে তাদের উদ্দার করে ইতালির বিভিন্ন বন্দরে নেওয়া হয়েছে।

ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লিবীয় উপকূল ও ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অভিযান চালানোর সময় কালাশনিকভ বন্দুকধারী চার চোরাকারবারী কোস্টগার্ড সদস্যদের হুমকি দেয়।

ইতালির পরিবহনমন্ত্রী মৌরিজিও লুপি জানিয়েছেন, অস্ত্রধারীরা কোস্টগার্ড সদস্যদের জোরপূর্বক একটি খালি নৌকায় করে ফেরত পাঠায়। অভিযানে একটি বিমান, কোস্টগার্ডের চারটি জাহাজ, দুটি ছোট নৌকা ও নৌবাহিনীর একটি জাহাজ ব্যবহার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার লিবীয় উপকূলের ৮০ কিলোমিটার দূর থেকে ৬০০ যাত্রীকে উদ্ধার করে ইতালি। এছাড়া গত সপ্তাহে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অন্তত ৩০০ বিদেশগামী নিখোঁজ হন। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত বছর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত সাড়ে ৩ হাজার লোক মারা গেছেন। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২ লাখেরও বেশি বিদেশগামীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ