1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

শিক্ষার্থীদের নিয়ে খালেদার কার্যালয়ের সামনে সাংসদ আবুল কালামের অবস্থান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৭ Time View

bnfহরতাল- অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

রোববার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছে।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী ইমন, আব্দুল্লাহ, রাব্বী, ইয়ামিন , ফাহিম, নয়ন, সাকিব, মাহবুব, হাদি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর দলীয় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে।

এ সময় বিএনএফের চেয়ারম্যান ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য এস এম আবুর কালাম আজাদ বলেন, হরতাল –অবরোধে  জনজীবনে অশান্তি ও নাশকতা না হলে আমি রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল-অবরোধের পক্ষে থাকতাম। যদি খালেদা জিয়া নিশ্চয়তা দিতে পারে কারো জীবন হানি ঘটবে না তাহলে আমি হরতাল-অবরোধের পক্ষে।

তিনি বলেন, “শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি তার কর্মী হিসেবে আজ বিএনপির কার্যালয়ের সামনে হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে আসছি। খালেদা জিয়া দেশের ও জনগণের কথা ভেবে হরতাল অবরোধ প্রত্যাহার করবে।”

সংসদ সদস্য কালাম বলেন,  “হরতাল- অবরোধে নাশকতা চলছে। নাশকতা যারাই করুক চিহিত করা যাচ্ছে না ।  আমি শুনেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসহযোগ আন্দোলনের কথা ভাবছেন। তাই অসহযোগ আন্দোলনে যাওয়ার আগে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন । জনগণের বিরুদ্ধে কর্মসূচি প্রত্যাহার করুন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ