1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

প্রযুক্তিতে জাতীয় পুরস্কার পেলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

‘ফিউচার ইজ হেয়ার’ স্লোগানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্মেলনের চতুর্থ আসরে আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ড. আতিউর রহমান। তথ্যপ্রযুক্তি-বিষয়ক সাংবাদিকতায় সেরা পুরস্কার পেয়েছেন আবির হাসান। আর সেরা সংবাদপত্র হয়েছে দৈনিক সমকাল এবং তথ্যপ্রযুক্তিতে সেরা সাংবাদিক সম্মাননা পেয়েছেন এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা।

এ ছাড়াও সেরা পুলিশ সুপার (এসপি) হয়েছেন  বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক। সেরা পুলিশ অফিসার (ওসি)  মাইনুল ইসলাম ভূঁইয়া, অফিসার ইনচার্জ, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম। সেরা ডিজিটাল পৌরসভা  ঝিনাইদহ পৌরসভা। সেরা ডিজিটাল হাসপাতাল  জাতীয় কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজি (নিকড), শেরে বাংলা নগর, ঢাকা। সেরা ডিজিটাল ব্যাংক  ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এবং সেরা নারী উদ্যোক্তা  ফারাহানা এ রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রবর্তিত প্রথম এই জাতীয় সম্মাননা দেয়া হয়েছে ৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।

সেরা জেলা প্রশাসক
ঢাকা বিভাগের সেরা জেলা প্রশাসক তোফাজ্জাল হোসেন মিয়া, ঢাকা। চট্টগ্রামে বিভাগে মো. হুমায়ুন কবীর খোন্দকার, ফেনী। খুলনা বিভাগে সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া। রাজশাহী বিভাগে মো. শফিকুর রেজা, বগুড়া। বরিশালে অমিতাভ সরকার, পটুয়াখালী। সিলেটে শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ। রংপুর বিভাগে আহমদ শামীম আল রাজী,  দিনাজপুর।

সেরা উপজেলা নির্বাহী অফিসার
ঢাকা  বিভাগে মো. অহিদুল ইসলাম, নান্দাইল, ময়মনসিংহ। চট্টগ্রাম বিভাগে শেখ ছালেহ আহাম্মদ, চান্দিনা, কুমিল্লা। খুলনা বিভাগে সিফাত মেহনাজ, অভয়নগর, যশোর। রাজশাহী বিভাগে মোহাম্মদ নায়িরুজ্জামান, নাটোর সদর। বরিশাল বিভাগে শামীমা ফেরদৌস, ঝালকাঠি সদর। সিলেট বিভাগে আমিনুর রহমান, বড়লেখা, মৌলভীবাজার। রংপুর বিভাগে বেগম মাকসুদা বেগম সিদ্দীকা, সদর পঞ্চগড়।

সেরা সহকারী কমিশনার (ভূমি)
ঢাকা বিভাগে মো. মমিন উদ্দিন, ধানমন্ডি সার্কেল, ঢাকা। চট্টগ্রাম বিভাগে মো. সামিউল মাসুদ, সদর সার্কেল, চট্টগ্রাম। খুলনা বিভাগে তৌহিদুজ্জামান পাভেল, নড়াইল সদর, নড়াইল। রাজশাহী বিভাগে মুহা. শওকাত আলী, পাবনা সদর। বরিশাল বিভাগে মুহাম্মদ ইব্রাহীম, বরগুনা সদর, বরগুনা। সিলেট বিভাগে বি এম মশিউর রহমান, বানিয়াচং, হবিগঞ্জ। রংপুর বিভাগে এস এম গোলাম কিবরিয়া,  পীরগঞ্জ, রংপুর।

সেরা ডিজিটাল সেন্টার
ঢাকা বিভাগে আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা-রায়পুর, জেলা-নরসিংদী। বরিশালে ছোটবগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তালতলী, বরগুনা। খুলনা বিভাগে আলামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। সিলেট বিভাগে রুস্তমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গোয়াইন ঘাট, সিলেট। চট্টগ্রামে নেওয়াজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নোয়াখালী সদর, নোয়াখালী। রাজশাহী বিভাগে সয়দাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। রংপুর বিভাগে মঙ্গলপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বিরল, দিনাজপুর।

সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা বিভাগে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বরিশাল বিভাগে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, খুলানা বিভাগে খুলনা পাবলিক কলেজ। সিলেট বিভাগে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। চট্টগ্রামে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। রাজশাহী বিভাগে কামারখন্দ ফাজিল মাদ্রাসা। রংপুর বিভাগে বি পি সরকারি উচ্চ বিদ্যালয়।

সেরা ডিজিটাল থানা
ঢাকা বিভাগে সাভার মডেল থানা, ঢাকা। চট্টগ্রাম বিভাগে দেবিদ্বার থানা, কুমিল্লা। খুলনা বিভাগে কোতোয়ালি থানা, যশোর। রাজশাহী বিভাগে কাহালু থানা, বগুড়া। বরিশালে ভোলা সদর থানা, ভোলা। সিলেট বিভাগে কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট। রংপুর বিভাগে সদর থানা, ঠাকুরগাঁও।

বিশেষ সম্মাননা (আইসিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
বিশেষ সম্মাননা (আইসিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছেন নাফিস বিন জাফর, হিমেল দেব, ড.  অনন্য রায়হান, কামাল কাদির, ফাহিম মাশরুর এবং ওয়াহিদ শরীফ।

এছাড়াও স্টল দিয়ে সম্মাননা পেয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু বিভগি, অর্থ মন্ত্রণালয়, রিভ সিস্টেমস, কোর নলেজ লিমিটেড, বিজনেস অটোমেশন, রাইজআপ ল্যাবস, হুয়াই, ইনোভেশন নেক্সট জেনারেশন সফটওয়্যার লিমিটেড, চালদাল এবং এখনই ডটকম।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

অপরদিকে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্র্যাকে পুরস্কার জিতেছে টেকনেক্সট লিমিটেড কোম্পানি ও আইআইটি ইউনিভার্সিটি অব ঢাকা। রানার্স আপ হয়েছে যান্ত্রিক টেকনোলজিস লিমিটেড ও ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্র্যাকে এ পুরস্কার জয়ী হয়েছে মোবিওঅ্যাপ লিমিটেড ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রানার্স আপ হয়েছে টেকনেক্সট লিমিটেড কোম্পানি ও বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ