1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মডেল সারিকা মা হচ্ছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৫১ Time View

sharikaআগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছেন সারিকা। আর নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গেছে নানা আয়োজন। কেনাকাটার পাশাপাশি হবু মায়ের জন্য আয়োজন করা হয় বেবি শাওয়ার অনুষ্ঠান।

সম্প্রতি সারিকার জন্মদিনে আয়োজন করা হয়েছিল বেবি শাওয়ার অনুষ্ঠান। এতে সারিকা ও মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন ধরনের খাবার সারিকার মুখে তুলে দেন ও অভিনন্দন জানান।

সারিকা বলেন, ‘জন্মদিন ও বেবি শাওয়ারের অনুষ্ঠানে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমার ও মাহিমের পক্ষ থেকে ভালোবাসা থাকল। সবার কাছে আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া চাই।’

সারিকা বলেন, ‘জীবনের অন্য রকম কিছু সময় পার করছি। প্রতিটি মুহূর্ত দারুণভাবে কাটছে। এই অনুভূতির কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।’

সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। আবার অভিনয়ের ব্যাপারে সারিকা বলেন, ‘একেবারেই ইচ্ছে নেই। যদি কখনো শখ হয়, তাহলে হয়তো একটা কিংবা দুটো কাজ করতে পারি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ