1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

মৌলভীবাজারে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

bus30এবার যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এসময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসীবাংলা নামে একটি বাস বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দাসেরবাজার এলাকায় পৌঁছলে বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত। এরপর তারা পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এছাড়া এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ