1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী রুহী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪২ Time View

ruhiবেশ ব্যস্ত এবং ভালো সময় কাটাচ্ছেন অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। রুহী অভিনীত ‘জিরো ডিগ্রি’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। এ ছবিতে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সঙ্গে ছিলেন জয়া আহসানও। এরই মধ্যে ছবিটি বেশ আলোচনায় চলে এসেছে। পাশাপাশি দর্শকদের বাহবা কুড়াচ্ছেন রুহী। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার দ্বিতীয় ছবি। তার অভিনীত প্রথম ছবি ‘সংগ্রাম’ গত বছর মুক্তি পেয়েছিল।

মজার ব্যাপার হলো, গেল শুক্রবারই কলকাতায় মুক্তি পেয়েছে রুহী অভিনীত ছবি ‘গ্ল্যামার’। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় এতে তার সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি এরই মধ্যে বেশ আলোচনায় চলে এসেছে। প্রশংসিত হয়েছে রুহীর অভিনয়।

শুক্রবার সকালে তিনি জিরো ডিগ্রি ছবিটি উপভোগ করেছেন। বিকালেই কলকাতায় উড়াল দিয়েছেন ‘গ্ল্যামার’-এর প্রিমিয়ারে অংশ নিতে। ওপার বাংলার ২৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

সব মিলিয়ে রুহী বেশ সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দুই বাংলার শিল্পী-কলাকুশলী-নির্মাতা-দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন সমান তালে। খুব শিগগিরই নতুন ছবির শুটিংয়ে অংশ নেবেন এই লাস্যময়ী তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ