1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ ২ জন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১৫০ গ্রাম স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল ৯ টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া স্বর্ণের দাম এক কোটি টাকার বেশি হবে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯ টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বিমানবন্দরে নামেন ওই দুই যাত্রী। তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে দুই কেজি ১৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণের বারগুলো কেটে ছোট ছোট করা ছিলো। এসবের মধ্যে কিছু গহনাও পাওয়া গেছে। রাইস কুকারের ভেতরে স্বর্ণগুলো টিস্যু দিয়ে পেচানো অবস্থায় ছিলো। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার দাম এক কোটি টাকার বেশি হবে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ