1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিদেশে বসে মাতবরি করছেন কেন, খোকাকে মায়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৫ Time View

mayaআমেরিকায় অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথে নেমে কথা বলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে হরতালবিরোধী এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ওই  মানববন্ধনে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে উদ্দেশ করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, “বিদেশে বসে মাতবরি করছেন কেন? খোকা ভাই, ঢাকায় আসেন। রাজপথে আসেন মোকাবেলা করি। কাপুরুষের মত বিদেশ থেকে কথা বলছেন কেন? জনগণের কাতারে দাঁড়ান। রাজপথে নেমে কথা বলেন।”

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মায়া বলেন, “বিএনপি নেত্রীর পায়ের তলায় মাটি নেই। নেতাকর্মী, বিদেশি বন্ধু, এমনকি সাধারণ জনগণও তার পাশে নেই। তিনি একা একা ঘরের মধ্যে জীবন কাটাচ্ছেন। তার সবকিছু বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরাও এখন আর তার কথা শোনেন না। তাই ক্ষমতায় যাওয়ার জন্য তিনি এখন সন্ত্রাসীদের দিয়ে পেট্রোলবোমা মারছেন। সন্ত্রাসীরাই তার শেষ ভরসা।”

বুদ্ধিজীবীদের সমালোচনা করে মায়া বলেন, “সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। ২০১৯ সালের এক ঘণ্টা আগেও নির্বাচন হবে না।”

‘দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী কেউ রেহাই পাবে না’ উল্লেখ করে মায়া বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত তারা কেউ রেহাই পাবেন না। সকলকে একই দড়িতে বেঁধে শাস্তি দেয়া হবে।”
আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ