1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সহিংসতা রোধে সব পক্ষকে ভূমিকা রাখতে হবে: বার্নিকাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯২ Time View

marshaবাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট  জানিয়েছেন, চলমান সহিংসতা রোধে সব পক্ষকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চার পূর্ণাঙ্গ সুযোগ দেয়ারও আহবান জানিয়েছেন তিনি।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকের বিষয়ে বার্নিকাট বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটন চায় বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধ হোক। সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকুক। মানুষের মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকুক।

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায়, আমরা সেই বিষয়ে আলাপ করেছি। আমাদের আলোচনায় চলমান সহিংসতাও স্থান পেয়েছে।’

বার্নিকাট বলেন, ‘বর্তমান মর্মান্তিক (ট্রাজিক) পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। সারাদেশের চলমান সহিংসতা বন্ধে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন। ওয়াশিংটন চায়, বাংলাদেশের সহিংসতা বন্ধ হোক। গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকুক।’

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দফতরে রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট সকাল ১১টা ৪০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ