1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

শীতলক্ষ্যায় ট্রলারডুবি: নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৫ Time View

narayonganjaনারায়াণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তার নাম ফাহিম (৪)। সে কুমিল্লা জেলার মেঘনা এলাকার দুলালের ছেলে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার নিয়াজ আহমেদ জানান, শনিবার ট্রলারডুবির পর থেকেই ফায়ার সার্ভিসের একটি  টহল দল ও ডুবুরিরা নিখোঁজ দুই শিশুর সন্ধান শুরু করে। অনুসন্ধানে আজ সকালে একজনের মরদেহ খুঁজে পায় তারা।
উল্লেখ্য যে, শনিবার শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় মালবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ট্রলারে থাকা সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদের মধ্যে ফাহিম একজন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ