1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

অবরোধ তুললেই সংলাপ, তার গ্যারান্টি নেই: ইমাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৯২ Time View

htimamবরাবরের মতো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি হরতাল-অবরোধ কর্মসূচি তুলে নিতে আহ্বান জানালেও কর্মসূচি তুলে নিলেই যে সংলাপ হবে, তার কোনো গ্যারান্টি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এবার অনুষ্ঠানের ১০৩তম পর্বে এইচ টি ইমাম ছাড়াও প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রির সভাপতি হোসেন খালেদ।

অনুষ্ঠানে দর্শকদের প্রথম প্রশ্ন ছিল- রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের আর কতদিন নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হবে?

উত্তরে এইচ টি ইমাম বলেন, “সরকারিভাবে যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

সহিংসতা আগে থেকে অনেক কমেছে দাবি করে তিনি বলেন, “শহরের বাইরে  গ্রাম ও ইউনিয়নগুলোতেও জনগণ এগিয়ে এলে খুব তাড়াতাড়ি এ সমস্যা থেকে আমরা মুক্তি পাব।”

তিনি বলেন, “আওয়ামী লীগের কেউ কিন্তু বোমা মারছে না। আওয়ামী লীগ বিরোধিরাই করছে। আজকের বাংলাদেশে যারা এ কাজ করছে তারা, একাত্তরেও বাংলাদেশের বিরোধিতা করে এ কাজ করেছিল।”

খন্দকার মাহবুব হোসেন বলেন, “আজকে জনগণের গণতান্ত্রিক আন্দোলনে কতিপয় দুষ্কৃতিকারী এমন কাজ করছে। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। যে মুহূর্তে  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দেয়া হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে, তখনই হরতাল-অবরোধ পালন করা থেকে সরে আসবে জনগণ।”

হোসেন খালেদ বলেন, “আমরাও নিরাপত্তাহীনতা বোধ করি। ২০১৩-১৪ অর্থ বছরে আমাদের বাজেট ছিল ১৩ লাখ ৪০ হাজার কোটি টাকা আয় করা। সেভাবে প্রতিদিন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা কন্ট্রিবিউশন থাকার কথা। সেখানে প্রতিদিন প্রায় দুই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে।”

ফারাহ কবির বলেন, “ব্যক্তি, মা বা উন্নয়নকর্মী হিসেবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিদিন গণমাধ্যমে খবর আসছে দেশের কোথাও না কোথাও সহিংসতা হচ্ছে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা কি করে ফিরে পাব?”

আরে প্রশ্নে এইচ টি ইমাম বলেন, “নির্বাচনে না গিয়ে তারা সন্ত্রাস করছে। সবার গ্রহণযোগ্য সরকার এসেছে। এরপর হঠাৎ করে এসে তালগাছটি চাই বললে হবে? এখন হরতাল-অবরোধ বন্ধ করুক, পরে যখন নির্বাচন হবে, তখন নির্বাচন পদ্ধতি সম্পর্কে কথা হতে পারে…।”

ফারাহ কবির বলেন, “জনগণের জন্যই নাকি রাজনীতিবিদরা সব করেন। তাহলে সমস্যার সমাধান যদি সংলাপ হয়, তবে সংলাপে বসতে হবে আপনাদের।”

খন্দকার মাহবুব হোসেন বলেন, “যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে তাদেরকেই এই একমাত্র সমাধান সংলাপের ডাক দিতে হবে।”

এইচ টি ইমাম বলেন, “যারা দেশে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করেছেন, তারা আগে বন্ধ করুন, জনগণকে মুক্তি দিন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ