1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা ব্যাংকের শেয়ার ২২ শতাংশ দাম হারিয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৬৮ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দাম কমার শীর্ষে অবস্থান করছে ঢাকা ব্যাংকের দাম। এদিন এ ব্যাংকের শেয়ার ২২ দশমিক শতাংশ দাম হারায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ঢাকা ব্যাংকের শেয়ার সর্বোচ্চ ৩১ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ৩০ দশমিক ৬ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবস সোমবার এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ৩৯ দশমিক ৭ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ব্যাংকের বাজার মূলধন ১ হাজার ২৭৫ কোটি ৩০ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩২১ কোটি ২০ লাখ টাকা।

গত অর্থ বছরে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ট দিয়েছিল।

২০০৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট  ৫০০টি।

উল্লেখ্য, শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।

২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৮ ফেব্রুয়ারি।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ঢাকা ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৫ টাকা ৮৮ পয়সা।

ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

এ দিন ডিএসইতে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ঢাকা ব্যাংক ২২ দশমিক ১৬ শতাংশ, প্রাইম ব্যাংক ২১ দশমিক ২১ শতাংশ, মডার্ন ডায়িং ১০ শতাংশ, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ দশমিক ৯৫ শতাংশ, আরামিট ৬ দশমিক ৭৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ৬ দশমিক ৩১ শতাংশ, মেঘনা পেট্রোলিয়াম ৫ শতাংশ, রেকিট বেঞ্চ ৩ দশমিক ৯০ শতাংশ, রিলায়েন্স ১ ৩ দশমিক ৮০ শতাংশ এবং আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৩ দশমিক ৭৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ