1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি ব্যবসায়ীদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

busgpহরতাল ও অবরোধের মত কর্মসূচি বন্ধ করতে আইন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই)প্রশাসনিক ভবনে ব্যবসায়ী নেতাদের এক মতবিনিময় সভায় এ দাবি জানান হয়।
চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধে আগামী ৮ ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে এফবিসিসিআই ও চেম্বার অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘যে দলই বিরোধী দলে থাকুক না কেন কেউ যাতে হরতাল-অবরোধ কর্মসূচি না দিতে না পারে সেজন্য আইন করে এটি বন্ধ করতে হবে।’তিনি বলেন, ‘চলমান সহিংসতায় ব্যবসার যে ক্ষতি হয়েছে তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে, মানুষকে জীবন দিতে হচ্ছে।’
রাজনীতিবিদদের কাছে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে কাজী আকরাম বলেন, ‘ব্যবসায়ীরা দেশ বাঁচাতে চায়, ব্যবসা বাঁচাতে চায়।’
আগামী রোববার ৮ ফেব্রুয়ারির কর্মসূচিতে সারাদেশের ব্যবসায়ীদের ১৫ মিনিটের জন্য পতাকা হাতে রাস্তায় নামারও আহ্বান জানান এ ব্যবসায়ী নেতা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ বলেন, ‘আমরা এফবিসিসিআই সভাপতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে গিয়ে সংসদের চলমান অধিবেশনেই আইন করে হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধের আহবান জানাব।’
হরতাল-অবরোধের মত সহিংস কর্মসূচি বন্ধ করা না হলে ব্যবসায়ীরা সরকারকে কর দেয়া বন্ধ করেও দেবে বলেও হুমকি দেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ