1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

জঙ্গী নেত্রী খালেদার কাছে দেশ পরাজিত হবে না : হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

hasan31বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘জঙ্গি নেত্রী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ  বলেছেন, জঙ্গী নেত্রীর হাতে দেশ  কখনো পরাজিত হতে পারে না। ভবিতে জঙ্গীদের বিচার হবে। এদের সাথে জড়িত সবাইকে সাজা ভোগ করেতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত  ‘বোমা মেরে  মানুষ হত্যা বন্ধ খালেদা জিয়া সহিংস রাজনীতি বন্ধের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,  আজ দেশ রাজনীতির নামে যে কর্মসূচি চলছে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা জঙ্গীবাদি কর্মসূচি। আর খালেদা জিয়া এ কর্মসূচি নেতৃত্ব দিয়ে সন্ত্রাসীদের নেত্রী হিসাবে পরিনত হয়েছে। তাই হরতাল-অবরোধ নামে নৈরাজ্য নাশকতা বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে।

হাছান মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশা ছিলো খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চেয়ে এই সংহিস রাজনীতি থেকে ফিরে আসবে । কিন্তু তা না করে  বার বার পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। তিনি আজ সন্ত্রাসীদের নেত্রী হিসাবে পরিনত হয়েছেন।

তিনি বলেন,  খালেদা জিয়া নিজের নাতনীদের পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে মালয়েশিয়া পাঠিয়েছে। আর বাংলাদেশ অবরোধ দিয়ে  পরীক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করেছে। তাই দেশের  মানুষ নাশকতার নেত্রীর অবরোধ হরতাল প্রত্যাখান করেছে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ