1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

২০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

ক্রিকেট একটা খেলা৷ কিন্তু ২২ জন ক্রিকেটার যখন ভারত-পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন, তখন এটা শুরু খেলা থাকে না৷ যেনো রূপ নেয় যুদ্ধে। বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিট মাত্র ২০ মিনিটে শেষ হয়ে যাওয়াই তার প্রমাণ৷

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত৷ ধোনি-মিসবাদের লড়াই দেখার জন্য উদগ্রীব ক্রিকেটপ্রেমীর৷ মাত্র ২০ মিনিটে নিঃশেষ ভারত-পাক ম্যাচের টিকিট৷
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান৷ আর গত বারের চ্যাম্পিয়ন হিসেবে এবার বিশ্বকাপে নামছে ভারত৷ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান৷ এবার রেকর্ডটা বদলাতে মরিয়া মিসবাহ-আফ্রিদিরা।

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানকে হারিয়ে
ফাইনালের টিকিট হাতে পেয়েছিল ধোনির ভারত৷ এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ধোনির দল। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য ইতিহাস নতুন করে রচনা করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ