1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘পিকে’র চীন অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৭১ Time View

pk‘পিকে’ ভারতীয় সিনেমায় এক মাইলস্টোন। আমির খান তার নিজের তৈরি ‘ধুম থ্রি’র রেকর্ড ভাঙলেন এই ছবিতে এসে। মধ্যপ্রাচ্য, ইউরোপ জয় করে এবার চীন যাত্রায়। ‘দ্য চায়না ফিল্ম গ্রুপ’ ও ‘হুঅ্যাক্সসুয়া ফিল্ম গ্রুপ’ সরাসরি ভারত থেকে চীনে ‘পিকে’ রিলিজ করাতে চায়।

২৭  জানুয়ারি চীনের রাজধানী শহর বেইজিং-এ এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের উচ্চপদস্থ সরকারি আমলাদের সামনে। পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়ায় ছিলেন এই অনুষ্ঠানে।

চোপড়া জানাছেন, ‘চীনের ৩,৫০০ হলে ‘পিকে’ রিলিজ হবে শুনে উত্তেজনা হচ্ছে। যেভাবে বিনোদনের মোড়কে, আবেগ মথিত ভাবে সামাজিক বার্তা এই ছবিতে আছে তা শুধু চীন নয় সারা পৃথিবীর মানুষের ভালো লাগতে বাধ্য। এই ছবির মাধ্যমে চীনে যেভাবে ভারতীয় সিনেমার বাজার বাড়ছে তা নিশ্চই উৎসাহজনক’।

রাজকুমার হিরানির বক্তব্য, ‘চীন যেভাবে এই চুক্তি স্বাক্ষর করল তাতে মনে হওয়া স্বাভাবিক চীনের পরিবেশকরা অধির আগ্রহে ‘পিকে’র জন্য অপেক্ষা করছে। নিজের দেশের মতো ৩,৫০০ পর্দায় পিকে মুক্তি পাবে জেনে আমি খুব খুশি। পৃথিবীর অন্যান্য দেশের মতো ‘পিকে’ চীনের দর্শক হৃদয় জয় করবে’।

আন্তর্জাতিক বাজারে হলিউডি ফিল্ময়ের সঙ্গে টক্কর দিতে নেমে ‘পিকে’ কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন কৌতূহলের বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ