1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমায় দগ্ধ একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

bus burn1রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ নূর হোসেন নামে একজন মারা গেছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

আইসিইউ প্রধান ড. শাহ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের ১৮তম দিন গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়ার কাঠের পুল এলাকায় বাসটিতে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন তিন নারীসহ ২৯ জন। তাদের সবাইকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, তাদের মধ্যে ৯ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
গ্লোরি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৮৬) গুলিস্তান থেকে নরসিংদী যাচ্ছিল। ওই বাসে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলাও হয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরপর অবরোধ ও দফায় দফায় হরতালের মধ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন, যাদের বেশিরভাগই পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ