1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

আগামীতে দুইশ’ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ১২৮ Time View

mossssarofফরিদপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। গতকাল বিকেলে ফরিদপুর শহরের আদমপুর প্রামাণিকপাড়া-সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। বর্তমান সরকার দেশে যে উন্নয়নমূলক কাজ করছে এবং বিএনপির ভ্রান্তনীতির কারণে আগামীতে দেশে বিএনপির কোন অস্তিত্বই থাকবে না। তখন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় করার জন্য কাউকে পাওয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে আমরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব। মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া অবরোধ কর্মসূচি দিয়ে দেশের ক্ষতি করতে চাইলেও কোন লাভ হচ্ছে না। গাড়ি, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র সবই খোলা রয়েছে। তাই আসুন সুষ্ঠু রাজনীতি করেন, আওয়ামী লীগকে চাপে রাখেন, সমালোচনা করেন জনগণ আপনাকে মূল্যায়ন করবে। কুমার নদের ওপর নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করে ফরিদপুর পৌর আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নম্বর ওয়াার্ড আওয়ামী লীগ। ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জলিলের সভাপতিত্বে ব্রিজ উদ্বোধনী আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোতোয়ালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ