1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

শাহজালালে সোয়া ৪ কেজি স্বর্ণসহ বোর্ডিং ব্রিজ অপারেটর আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ১৩১ Time View

goldঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৪ কেজি স্বর্ণসহ সিভিল এভিয়েশনের এক বোর্ডিং ব্রিজ অপারেটরকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১২টার দিকে বিমানববন্দরের বোর্ডিং ব্রিজ থেকে হাফিজুর রহমান নামে ওই অপারেটরকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, শনিবার থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটি বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, বিমানটি বোর্ডিং ব্রিজে লাগানোর পর বিমানের জনৈক যাত্রী বোর্ডিং ব্রিজ অপারেটর হাফিজুর রহমানের কাছে স্বর্ণের বারগুলো পাচার করে।
মামুন জানান, পরে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে হাফিজুর রহমানের দেহ তল্লাশি করে মোট ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি বারের ওজন এক কেজি করে।
তিনি জানান, উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ৪ কেজি ২০০ গ্রাম, দাম প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় আটক হাফিজুরের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে বিমানববন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ