1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নারায়ণগঞ্জে গার্মেন্টসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ৯০ Time View

fire tনারায়ণগঞ্জে ফতুল্লায় কাঠেরপুল এলাকায় রফতানিমুখী একটি পোশাক কারখানা নপেল নিটওয়্যার এ  শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কারখানায় শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে প্রায় ১০জন। আগুনে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে।

জানা গেছে, ফতুল্লা ফেব্রিক্স নামের একটি গার্মেন্ট কারখানার ভবনের পঞ্চম তলায় নেপেল নিটওয়্যার। শুক্রবার ছুটির দিনে কারখানায় কোনো লোকজন ছিল না। রাত সোয়া ৯টায় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে করে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ তৈরি পোশাক ও মেশিনারিজ পুড়ে যায়।

কারখানা মালিক মিজানুর রহমান জানান, আগুনে শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নিভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মামুন, সাইদুল, রাব্বি ও শাওন এর পরিচয় পাওয়া গেছে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ