1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

হবিগঞ্জে পেট্রলবোমা নিক্ষেপকারী ৩ যুবক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

arrestহবিগঞ্জের পুলিশ সুপার বাসভবন, দুই সহকারী পুলিশ সুপারের বাসভবনসহ বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপকারী তিন যুবককে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ বোমা নিক্ষেপকালে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

রোববার রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে পুলিশ পেট্রলবোমা নিক্ষেপকারী তিন যুবককে আটক করে। তারা হলেন- ভৈরব সদর উপজেলার কালীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ফয়সল মিয়া (১৮), হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার কদর আলীর ছেলে সাজ্জাদ ওরফে সাদত (২৫) ও একই এলাকার নিম্বর আলীর ছেলে রহমত মিয়া (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জ পুলিশ সুপার বাসভবনে দুই দফায় এবং মুসলিম কোয়ার্টারসহ শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া গত ২৩ জানুয়ারি সহকারী পুলিশ সুপার বাসভবনে আরো একবার পেট্টলবোমা নিক্ষেপ করে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। এরপর থেকে পুলিশ দুর্বৃত্তদের আটক করতে জোর তৎপরতা চালায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, আটকরা পেট্রলবোমা নিক্ষেপের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ