1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

হংকং থেকে স্বর্ণের ২০ বার এলো পার্সেলে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৪ Time View

goldশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসের একটি পার্সেল কার্টন থেকে স্বর্ণের ২০টি বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ২ কেজির বেশি। বাজারমূল্য প্রায় কোটি টাকা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বারগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাস্টমস প্রিভেনটিভ পরিদর্শক মোস্তফা জামান। তিনি জানান, ২৩ জানুয়ারি হংকং থেকে সিএক্স ০৪৯ ফ্লাইটে এলিফেন্ট রোডের কবীর খান নামে এক ব্যাক্তির কাছে একটি ১৩ কেজি ওজনের পার্সেল আসে। পার্সেলে কম্পিউটার যন্ত্রাংশ আছে বলে উল্লেখ করা হয়। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলটি খুলে ভেতরে থাকা কম্পিউটারের একটি পুরোনো হার্ডডিস্কের ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিনের নির্দেশে সহকারী কমিশনার নাজমা জেবিনের নেতৃত্বে কাস্টমসের প্রিভেনটিভ দল ফরেন পোস্ট অফিসে এই অভিযান পরিচালনা করে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে। ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ