1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১৩৯ Time View

misha sakibআগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দ্বি-বার্ষিক এ নির্বাচনে প্রতিবারের মতো এবারও দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এরইমধ্যে শাকিব খান ও মিশা সওদাগর প্রতিদ্বন্দ্বিতার জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করেছেন।  শাকিব-মিশা প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন ওমর সানি ও নাদির খান, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক সম্পাদক ডন, দফতর সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সানু মিয়া, কোষাধ্যক্ষ পদে রয়েছেন আতিকুর রহমান চুন্নু। এছাড়া ১১ সদস্যের কার্যকরী সদস্য পদে রয়েছেন- আলী রাজ, হাসান জাহাঙ্গীর, আমির, আফজাল শরীফ, মৌসুমী, জেসমিন, ফরহাদ, রতন খান, রাকিব খান, শহীদুল আলম সাচ্চু, বেগম ববি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী  আহমেদ শরীফ ও আবদুল্লাহ সাকি প্যানেলটি অনেকটাই তারকাশূন্য। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়ক অমিত হাসান। কার্যনির্বাহী সদস্যের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ড. এজাজ ও জেসমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ