1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘খালেদার বিএনপি সন্ত্রাসী-জঙ্গিদল’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ৯৫ Time View

mayaবেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে সন্ত্রাসী-জঙ্গিদল এবং রওশন এরশাদের নেতৃত্বের জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেছেন, ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, বিএনপির যারা বোমা মারে তাদেরকে প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “বিএনপি পাকিস্তানের স্যাডো দল। আইএসের নতুন সংস্করণ। খালেদা জিয়ার এর নেত্রী ও তারেক রহমান এর মূল নেতা। বিদেশে বসে সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে। তারেক রহমানকে ধরে এনে ব্যবস্থা গ্রহণ করে শায়েস্তা করতে হবে।”

তিনি বলেন, “খালেদা জিয়া ঘর ছেড়ে গেছে অফিসে, আর বিএনপির নেতাকর্মীরা ঢাকা ছেড়ে গেছে কক্সবাজারে।”

মায়া বলেন, “৭১-ইয়াহিয়া ও ১৫ সালে খালেদা মানুষ হত্যা করছে। খালি মোছ নাই। মানুষ হত্যা করে খালেদা ডাইনি রূপ ধারণ করেছে। এই ডাইনিকে হয় বোতলে ভরতে হবে, আর না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় করতে হবে।”

সভায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম ও গণঅভূত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, হারুন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য কামরূল আহসান, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনি সম্পাদক শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজম সহিদুল ইসলাম মিলন, জামাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ