1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

টাঙ্গাইলে ট্রাক চাপায় ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ১০৪ Time View

road accident2বঙ্গবন্ধু সেতু পূর্ব-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় দু’টি ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও  ৩ যাত্রী  নিহত হয়। আহত হয় অপর ২ যাত্রী। নিহতরা হলেন অটোরিকশা চালক টাঙ্গাইল সদর উপজেলার চরপাউলী গ্রামের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন, কালিহাতী উপজেলার মালতি গ্রামের আব্দুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া , জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরুল ইসলাম কালু ও একই জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের মন্টু সাহার ছেলে নিরঞ্জন সাহা।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আলু বোঝাই ট্রাক ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক এলেঙ্গাগামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে দুই দিক থেকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ