1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

জাস্টিন বিবারের জন্মদিনের স্পোটর্স কার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ২৬১ Time View

পপ, আরবি,টিনপপ,সোল এসব ঘরানার জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার গত ১ মার্চ নিজের ১৮ বছর বয়স পূর্ণ করলেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের খেতাব যোগ হল তার জীবনে। এই বয়সেই পেয়েছেন এতকিছু যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্যেও কল্পনাতীত। জনপ্রিয় এই শিল্পীর জন্মদিন তাই সাড়ম্বরে পালিত হবে এ আর নতুন কি! তাইতো জন্মদিনকে ঘিরে জল্পনাকল্পনার কোন কমতি ছিল না। বিবারের ম্যানেজার স্কুটার ব্রাউনও ছিলেন টিনেজ এই তারকাকে উইশ করার তালিকায়। তিনি বিবারের সাবালকত্বে রুপান্তরের এই মুহূর্তকে স্মরণীয় করে তুলেছেন একটি স্পোর্টস কার উপহার দিয়ে।

জন্মদিনে উপহার পাওয়া বিবারের এই স্পোর্টকারটি ফিনল্যান্ডের তৈরি ও সম্পূর্ণ পরিবেশ বান্ধব। তবে ১ লাখ পাউন্ডের  অভিনব স্টাইলের এই স্পোর্টকার দেখে বিবার খুবই আশ্চর্য হয়ে উচ্চারণ করেছেন ,‘এটা আমার জন্যে!’ বিবারকে নিয়ে ম্যানেজার ব্রাউনের আদিখ্যেতার কমতি ছিলনা কখনো। ব্রাউন জাস্টিন বিবারকে প্রখ্যাত ব্যান্ড বিটলসের সমকক্ষ বলে তুলনাও করেছেন এর আগে।

স্কুটার ব্রাউন বিবারের একজন সফল গাইড হিসাবে সুনাম অর্জন করেছেন। ব্রাউন জানিয়েছেন, খ্যাতির জন্যে হাম্বোরা ভাব নয় ভদ্র হতে হবে বিবারকে সবসময় এই শিক্ষাটাই দিচ্ছেন। আমরা জানি নিজের প্রতিভা দিয়ে কিশোর বয়সেই বিবার খ্যাতির চুঁড়ায় আরোহণ করেছেন। ব্যাক্তি জীবনে আরেক জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সেলেনা গোমেজের সাথে প্রেমের সম্পর্ক্যে জড়িয়েছেন। প্রেমের কারণে ক্যারিয়ারের বিরুপ প্রভাবের কথা এবং সময় নস্টের কথা সেলেনা ঘটা করেই জানিয়েছেন মিডিয়াকে। তারপরেও ঘটন অঘটনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন দুজনে। সম্প্রতি দুজনের বাগদান সম্পন্ন হয়েছে বলে গুজব রটেছে। দেখা যাক এই টিন জুটি কোথায় গিয়ে নিজেদের তরী ভিড়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ